আর্কাইভ
ads
logo

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পি.এম
এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ads

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা, যেখানে এবারই প্রথম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার।”

এবারের এইচএসসি পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একীভূত প্রশ্নপত্র চালু থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ